ODM — macOS-এর জন্য ফ্রি IDM বিকল্প ও ওপেন-সোর্স ডাউনলোড ম্যানেজার
এই লেখাটি English-এও পড়ুন →
ODM (Open Source Download Manager): macOS-এর জন্য ফ্রি IDM বিকল্প
ODM (Open Source Download Manager) হলো macOS-এর জন্য একটা সম্পূর্ণ ফ্রি, ওপেন-সোর্স ডাউনলোড ম্যানেজার। Windows-এ যারা IDM ব্যবহার করেছেন, ম্যাকে এসে তারা সবচেয়ে বেশি মিস করেন দ্রুত, ভরসাযোগ্য একটা ডাউনলোড ম্যানেজার। সেই অভাব মেটাতেই ODM বানিয়েছি।
ম্যাকের নিজস্ব ব্রাউজার একটা ফাইল একটাই কানেকশনে নামায়। নেট একবার কেটে গেলে অনেক সময় পুরো ফাইল আবার শুরু থেকে নামাতে হয়। ODM একটা ফাইলকে কয়েক ভাগে ভাগ করে একসাথে নামায়, আর থেমে গেলে ঠিক যেখানে ছিল সেখান থেকেই আবার শুরু করে।
ডাউনলোড লিংক: github.com/niruvai/odm/releases/latest
ODM-এ যা যা আছে
| ফিচার | কী করে |
|---|---|
| মাল্টি-কানেকশন ডাউনলোড | একটা ফাইল একসাথে ৮টা কানেকশনে নামে (১ থেকে ৩২ পর্যন্ত বদলানো যায়) |
| ডাইনামিক সেগমেন্টেশন | কোনো কানেকশন আগে শেষ হলে বাকি অংশের ভাগ নিয়ে নেয়, তাই শেষ পর্যন্ত গতি কমে না |
| Pause / Resume | নেট কাটলে বা অ্যাপ বন্ধ করলেও যেখানে থেমেছিল সেখান থেকে শুরু |
| প্রোগ্রেস উইন্ডো | IDM-এর মতো প্রতিটা ডাউনলোডের আলাদা উইন্ডো: স্পিড, বাকি সময়, প্রতিটা কানেকশনের অগ্রগতি |
| Chrome এক্সটেনশন | ব্রাউজারের ডাউনলোড নিজে থেকেই ODM-এ চলে আসে; Edge ও Brave-এও চলে |
| ভিডিও ডাউনলোড | ভিডিও পেজে ODM বাটন, 1080p পর্যন্ত বা শুধু অডিও |
| গোছানো ফোল্ডার | ভিডিও, গান, সফটওয়্যার, ডকুমেন্ট আলাদা ফোল্ডারে |
| অটো-আপডেট | নতুন ভার্সন এলে অ্যাপেই "Update Now" দেখায় |
এছাড়াও মেনু বারে আইকন থাকে, Dock-এ চলমান ডাউনলোডের সংখ্যা দেখায়, আর ডাউনলোডের সময় ম্যাক ঘুমিয়ে পড়ে না।
কীভাবে ইনস্টল করবেন
macOS 13 (Ventura) বা নতুন লাগবে। Apple Silicon ও Intel দুই ধরনের ম্যাকেই চলে।
- সর্বশেষ রিলিজ থেকে ODM.zip নামান।
- জিপ খুলে ODM.app টেনে Applications ফোল্ডারে রাখুন।
- ODM খুলুন। প্রথমবার macOS বলতে পারে ডেভেলপার যাচাই করা যায়নি। তখন System Settings → Privacy & Security-এ গিয়ে নিচে Open Anyway চাপুন।
ODM ফ্রি অ্যাপ, Apple-এর পেইড ডেভেলপার সাইনিং নেই, তাই এই ধাপটা একবারই করতে হয়। পুরো কোড GitHub-এ খোলা, যে কেউ দেখে নিতে পারেন।
Chrome এক্সটেনশন বসানো
এক্সটেনশন বসালে Chrome-এর সব ডাউনলোড নিজে থেকে ODM-এ চলে আসে, আর ভিডিও পেজে ODM বাটন দেখা যায়।
- ODM খুলে Settings (⌘,) → Browser → Show Extension Folder চাপুন।
- Chrome-এ
chrome://extensionsখুলুন, ডানদিকে উপরে Developer mode চালু করুন। - Load unpacked চাপুন, ⌘⇧G দিয়ে এই পাথ দিন:
~/Library/Application Support/ODM/ChromeExtension
ODM অ্যাপ বন্ধ থাকলে Chrome আগের মতোই নিজে ডাউনলোড করে। টিপ: Chrome-এর Settings → Downloads-এ "Ask where to save each file" বন্ধ রাখুন।
ব্যবহারের নিয়ম
| কাজ | কীভাবে |
|---|---|
| লিংক দিয়ে ডাউনলোড | ⌘N চাপুন; কপি করা লিংক নিজে বসে যায়, একসাথে অনেক লিংকও দেওয়া যায় |
| Chrome থেকে | স্বাভাবিকভাবে ডাউনলোড করুন, ODM নিজেই ধরে নেবে |
| ভিডিও | ভিডিওর নিচে ODM বাটন চেপে কোয়ালিটি বেছে নিন; অন্য সাইটে এক্সটেনশনের আইকন → Download video |
| থামানো / চালু | টুলবারের বাটন, রাইট-ক্লিক, বা প্রোগ্রেস উইন্ডো |
| সব থামানো / সব চালু | ⇧⌘P / ⇧⌘R |
| ফাইল খোলা | তালিকায় ডাবল-ক্লিক, বা উইন্ডোর Open Folder |
ফাইল সেভ হয় ~/Downloads/ODM/-এ, ধরন অনুযায়ী আলাদা ফোল্ডারে। কোনো ভিডিওতে "confirm you're not a bot" এলে Settings → Video → Use my browser sign-in চালু করুন।
ফ্রি ও ওপেন সোর্স
ODM সম্পূর্ণ ফ্রি, MIT লাইসেন্সে ওপেন সোর্স। কোড দেখা, সমস্যা জানানো বা উন্নতিতে অংশ নেওয়া, সব GitHub-এ।
একটা অনুরোধ: শুধু সেই ভিডিও ডাউনলোড করুন যেগুলো সেভ করার অধিকার আপনার আছে: নিজের আপলোড, Creative Commons, বা মালিকের অনুমতি নিয়ে।
- ডাউনলোড: github.com/niruvai/odm/releases/latest
- সোর্স কোড: github.com/niruvai/odm
- সমস্যা জানান: GitHub Issues
ODM তৈরি করেছেন Nirob Islam। ব্যবহার করে কেমন লাগল জানাবেন: Facebook · Instagram


