← সব পোস্ট

ClipTime: Chrome-এর জন্য ক্লিপবোর্ড হিস্ট্রি, যা কম্পিউটার রিস্টার্টের পরেও থাকে

এই লেখাটি English-এও পড়ুন →
ClipTime: Chrome-এর জন্য ক্লিপবোর্ড হিস্ট্রি, যা কম্পিউটার রিস্টার্টের পরেও থাকে

দিনে কতবার কপি-পেস্ট করি, তার হিসাব কেউ রাখে না। কিন্তু একটা জিনিস কপি করার পর আরেকটা কপি করলেই আগেরটা হারিয়ে যায়। একটা ঠিকানা, একটা লিংক, ক্লায়েন্টের পাঠানো লেখা, আবার খুঁজতে হয়। ClipTime এই সমস্যার সমাধান। এটা একটা Chrome এক্সটেনশন, যা কপি করা সব লেখা মনে রাখে, এমনকি কম্পিউটার বন্ধ করে আবার চালু করার পরেও।

ক্লিপবোর্ড হিস্ট্রি

যেকোনো সাইটে Ctrl+C, রাইট-ক্লিক, বা সাইটের নিজস্ব "Copy" বাটন দিয়ে যা কপি করবেন, সব হিস্ট্রিতে জমা হয়। প্রতিটা আইটেমের সাথে দেখা যায় কখন আর কোন সাইট থেকে কপি করা হয়েছে।

এক ক্লিকে টেক্সট পরিষ্কার

PDF বা ওয়েবসাইট থেকে কপি করা লেখায় প্রায়ই অপ্রয়োজনীয় ফাঁকা লাইন আর বাড়তি স্পেস থাকে। ClipTime-এর Tools ট্যাবে এক ক্লিকে ফাঁকা লাইন সরানো, বাড়তি স্পেস সরানো, সব লাইন এক লাইনে জোড়া লাগানো বা HTML ট্যাগ সরানো যায়।

লেখার কেসও বদলানো যায়: UPPER, lower, Title, Sentence, আর ডেভেলপারদের জন্য camelCase, snake_case, kebab-case সহ আরও কয়েকটা। লাইন সাজানো, নম্বর বসানো, ডুপ্লিকেট সরানো, আর বাংলা ও ইংরেজি সংখ্যার মধ্যে বদলানোর (১২৩ ↔ 123) সুবিধাও আছে।

এক ক্লিকে টেক্সট পরিষ্কার: আগে ও পরে

স্নিপেট: বারবার লেখা জিনিস একবারই লিখুন

ইমেইল সিগনেচার, ধন্যবাদ জানানোর রিপ্লাই, ব্যাংকের তথ্য, এসব আমরা প্রতিদিন বারবার টাইপ করি। ClipTime-এ এগুলো একবার স্নিপেট হিসেবে রেখে একটা শর্টকাট দিন, যেমন ;sig। এরপর Gmail, Facebook, WhatsApp Web সহ যেকোনো টেক্সট বক্সে শর্টকাটটা লিখলেই পুরো লেখা বসে যাবে। {date} আর {time} লিখলে আজকের তারিখ আর সময় নিজে থেকে বসে।

রিইউজেবল স্নিপেট

প্রাইভেসি সবার আগে

ক্লিপবোর্ডে পাসওয়ার্ড, ব্যাংকের তথ্য, ব্যক্তিগত বার্তা, সবই থাকে। তাই এখানে প্রাইভেসিতে কোনো ছাড় দিইনি:

ব্যাকআপের জন্য পুরো হিস্ট্রি আর স্নিপেট Export আর Import করা যায়। ইন্টারফেস বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই আছে, ব্রাউজারের ভাষা অনুযায়ী নিজে থেকে বদলায়।

ইনস্টল

ClipTime সম্পূর্ণ ফ্রি আর MIT লাইসেন্সে ওপেন সোর্স, Windows আর Mac দুই জায়গার Chrome-এই চলে। ClipTime এখনো Chrome Web Store-এ আসেনি, তাই আপাতত GitHub-এর Releases পাতা থেকে zip নামিয়ে Chrome-এর Developer mode-এ "Load unpacked" দিয়ে ইনস্টল করা যায়। ধাপগুলো GitHub-এ বিস্তারিত লেখা আছে।

ClipTimeফ্রি ডাউনলোড · Chrome (Windows, macOS)
ডাউনলোড করুন ↓

প্রজেক্টটি দেখুন ↗

শেয়ার করুন: Facebook WhatsApp X LinkedIn

আরও পড়ুন

SRM Recorder: ম্যাকের ফ্রি স্ক্রিন রেকর্ডার, সাউন্ডসহ
প্রজেক্টপ্রজেক্টSRM Recorder

SRM Recorder: ম্যাকের ফ্রি স্ক্রিন রেকর্ডার, সাউন্ডসহ

SRM Recorder হলো ম্যাকের জন্য ফ্রি স্ক্রিন রেকর্ডার। পুরো স্ক্রিন, উইন্ডো বা যেকোনো অংশ রেকর্ড করুন ম্যাকের সাউন্ড আর ভয়েসসহ। ১.৩ MB, অটো-আপডেট।

· ৩ মিনিটে পড়া
Bangladesh Sky Tiger: পিঠে গোটা একটা গ্রাম নিয়ে আকাশে উড়ছে রয়েল বেঙ্গল টাইগার
প্রজেক্টপ্রজেক্ট3D

Bangladesh Sky Tiger: পিঠে গোটা একটা গ্রাম নিয়ে আকাশে উড়ছে রয়েল বেঙ্গল টাইগার

সূর্যাস্তের আকাশে উড়ন্ত এক রয়েল বেঙ্গল টাইগার, পিঠে ভাসমান বাংলাদেশি গ্রাম আর লাল-সবুজ পতাকা। ব্রাউজারে চলা একটা ইন্টারঅ্যাকটিভ 3D ভক্সেল জগৎ।

· ৩ মিনিটে পড়া
Burj Khalifa — A Guided Ascent: ব্রাউজারে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের ইন্টারঅ্যাকটিভ 3D সফর
প্রজেক্টপ্রজেক্ট3D

Burj Khalifa — A Guided Ascent: ব্রাউজারে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের ইন্টারঅ্যাকটিভ 3D সফর

মাটি থেকে ৮২৮ মিটার চূড়া পর্যন্ত আটটা অধ্যায়ের একটা গাইডেড সফর, সাথে Downtown Dubai-এর জীবন্ত শহর। কোনো ইনস্টল ছাড়াই ব্রাউজারে চলে।

· ৩ মিনিটে পড়া